স্টাফ রিপোর্টার : বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় গত ৩০ মে রাতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ধোপাগাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের জোয়ানরা। সেখান থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোঃ রবিন (২০) কে গ্রেফতার করেন তারা। ধৃত রবিন তাড়াশ থানার বিনশারা গ্রামের মোঃ মানিকের ছেলে। ধৃত আসামীদের বিরুদ্ধে মানসিক ও বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অপরাধে মামলা রুজু করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২০ মে সন্ধ্যাবেলা বাদীনির নিকটাত্মীয় মারা যাওয়ার কারণে বাক প্রতিবন্ধী ভিকটিমকে তার মা তাদের ঘরে রেখে বাড়ির দায়িত্ব¡ ভাসুর মানিক কর্মকারের কাছে দিয়ে যান। দাফন কার্য শেষে রাত নয়টার দিকে বাড়িতে আসলে বাদীর ভাসুর এবং শাশুড়িকে তাদের ঘরে বসে থাকতে দেখেন। বাদীনি তার বাক প্রতিবন্ধী মেয়েকে দেখে শাশুড়িকে জিজ্ঞাসা করলে শ^াশুড়ি বলে যে, রবিন ভিকটিমকে ধর্ষন করে পালিয়ে গেছে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
