বেড়া প্রতিনিধি : বেড়া উপজেলার শানিলা মহল্লার আব্দুল মজিদের ছেলে মাসুদ রানাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে বাম পা কেটে ফেলার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। বৃহস্পতিবার সকালে বেড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে ওই এলাকার কয়েকশ পুরুষ, মহিলা যুবক-যুবতী, কিশোর-কিশোরী প্রেসক্লাবের সামনে ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন এ ঘটনার সঠিক বিচার দাবিতে। এছাড়াও সংবাদ সম্মেলনে মাসুদের বাবা আব্দুল মজিদ মোল্লা লিখির বক্তব্য বলেন, গত ২৫ মে শনিবার আনুমানিক সকাল সাড়ে আটটার দিকে সানিলা গ্রামে আমার বাড়ীর পাশে মোঃ মাসুদ রানা (দায়েনের দোকানে) চাউল কিনতে যায়। তারপর অতর্কিতভাবে পিছন থেকে দেশীয় অস্ত্র (হাসুয়া, চাইনিজ কুড়াল, চা-পাতি, রড পাইপ) দিয়ে আব্দুল মজিদ মোল¬ার ছোট ছেলে মাসুদ রানাকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দ্যেশে সন্ত্রাসী সাউদ প্রামানিক (৪০), পিতা- মৃত ইসমাইল, জাকারিয়া (৬০), পিতা- মৃত ইন্তাজ, মোঃ সিরাজুল (২৫), পিতা- মোঃ জাকারিয়া, মোঃ সাদ্দাম (২৫), পিতা- মোঃ আব্দুর রহমান, সাকিব (২৮), সাদিক (২৫), উভয় পিতা- মোঃ সিদ্দিক, ০৭। মনজু (৩৫), মিরাজুল (২৬), মোঃ শাহিনুর (২৩) উভয় পিতা- মোঃ জাকারিয়া, মোঃ হোসেন, পিতা- মোঃ আব্দুর রহমান, মোঃ আলামিন (৩৫), ফজর (৪০), নূর আমিন (৩৮) উভয় পিতা- মৃত ইসমাইল, বেলাল (২০), মোঃ ফজর, বাইতুল্লাহ (২৪), পিতা- মোঃ মোস্তফা, শিহাব (২৫), পিতা- মোঃ জাহাঙ্গীর নির্মমভাবে এলো পাথারিভাবে পা ও হাতের উপর কুপিয়ে পা দু ভাগ করে ফেলে এবং হাত ভেঙ্গে ফেলাসহ হাতের একটি আক্সগুল কেটে ফেলা হয় এবং সেই সাথে বাড়ী-ঘর কুপিয়ে ভেঙ্গে ফেলে টাকা-পয়সা, সোনা-দানা সহ নানা রকম জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। কিন্তু তারা শুধু লুটপাট করেই ক্লান্ত হয়নি বাড়ীর মহিলাদের উপরও আক্রমন চালায়। নানারকম ভাবে অত্যাচার করে। তাদের এই অত্যাচারের হাত থেকে ১০ (দশ) বছরের শিশু মোঃ সান ও বাদ পরেনি। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগীতায় মাসুদ রানাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু বেড়া উপজেলার কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিকভাবে চিকিৎসা দিতে পারেনানি। তারপর পাবনা সদর হাসপাতালে পরিবর্তন করে দেন এবং পাবনা সদর হাসপাতালেও পূর্বের ন্যয় চিকিৎসা দিতে না পারায় পরবর্তীতে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তারা পরমার্শ দেয় ঢাকা শহীদ সরোয়ার্দী মেডিকেল হাসপাতালে যেতে। অতপর আমরা শহীদ সরোয়ারর্দী মেডিক্যাল হাসপাতালে গেলেও চিকিৎসা লাভ করতে পারিনি। তারপর আমরা যাই হৃদরোগ হাসপাতালে কিন্তু সেখানেও সফলতা আসেনি পরবর্তীতে আমরা ঢাকা পক্সগু হাসপাতালে অবস্থান করি। পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে ডাক্তার নানা রকম চেষ্টা করেও পা জোড়া লাগাতে পারেনি। বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কা জনক। মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। এই ঘটনার কারনে আমাদের এলাকাবাসী গভীরভাবে আতঙ্কৃত। এই ঘটনার কারনে মাসুদ রানার বাবা ও মা খুবই অসুস্থ হয়ে পরেছে। তাদের কান্নার কোন শেষ নেই। সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ হয়ে মানুষকে হত্যা করা আইনত অপরাধ। কিন্তু আমরা উক্ত বিষয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার, বেড়া, পাবনা এর নিকট জনাব মাসুদ রানার কাটা পা নিয়ে বিচার চাইতে গিয়েছিলাম কিন্তু উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন না। উপস্থিতি ছিলেন দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীবৃন্দরা। তারা উক্ত কাটা পায়ের ছবি তুলে রাখেন এবং আমাদেরকে বলেন উপজেলা নির্বাহী অফিসার স্যার আসলে সমস্ত ঘটনা খুলে বলবেন। তারপর থেকে আজ পর্যন্ত আমরা কোন বিচার পাইনি। এছাড়াও বেড়া উপজেলার পুলিশ কর্মকর্তা মাসুদ রানার পা নিজ বাড়ীতে দেখতে এসেছিলেন। তখন মাদুস রানার মা এবং বাবা আর্তনাৎ করে বলেন যে, আমার ছেলের উপর হামলাকারীদের কি কোন বিচার হবে না? সেই সাথে আমরা বলতে চাই যে গত ২৫ মে শনিবার হতে আজ পর্যন্ত আমরা কোন আইনের বিচার পাইনি এবং কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। আমরা সানিলা গ্রামবাসী প্রশাসনের কাছে অনুরোধ করছি অতি দ্রুত আসামীদের আইনের আওতায় এনে আইনের মাধ্যমে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। এই শাস্তি দেখে যেন পরবর্তীতে কেউ এই ধরনের জঘন্যতম কাজ করতে সাহস না পায়। বেড়া মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন,এ ঘটনায় মামলা হয়েছে। উপজেলা নির্বাচনের জন্য অফিসারেরা অনেকেই থানার বাইরে ছিল। এখন মোটামুটি সবাই চলে এসছে,খুবই দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
