স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নান্নুর ১৯ তম মৃত্যুবার্ষিক আজ। সদরের মহেন্দ্রপুরের মরহুম আজিজুল ইসলামের ছেলে নান্নু ১৯৭০-১৯৭১ সালে সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন তিনি। ১৯৭২-১৯৭৩ সালে এবং পুনরায় ১৯৭৩-১৯৭৪ সালে এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ভিপি পদে নির্বাচিত হন। ১৯৭৪ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত পাবনা জেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৫ সালে পাবনা সদর থানা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলেন তিনি। শহীদ এম মনসুর আলী স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন। তিনি রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পাটচাষী সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক ছিলেন তিনি। পরবর্তিতে পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ক্যালিকো কটন মিলের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শ্রমিক নেতা হিসেবেও দেশব্যাপী ব্যাপক পরিচিতি ছিলো তার। অত্যন্ত সদালাপী নজরুল ইসলাম নান্নু কখনো নিজের পরিবারের কথা চিন্তা করেননি। এ জেলাতে আওয়ামীলীগের রাজনীতিতে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে তার ভূমিকা ছিলো উল্লেখ করবার মতো। ২০০৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরন করেন। তার মৃত্যুবার্ষিক পালনে পারিবারিকভাবে কর্মসূচি গ্রহন করা হয়েছে ও পরিবারের পক্ষ থেকে পরিচিতজন শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
