এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: জামিনের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মূলত গুরুত্বর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এ জামিনের আবেদন করেছেন তিনি। দেড় মাসেরও বেশি সময় জেলে থাকার পর ২ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান কেজরিওয়াল। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। জামিনের আবেদনে আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা ও নেতা কেজরিওয়াল জানান, কারাগারে আটক থাকা অবস্থায় তার ওজন সাত কেজি কমেছে। এ ছাড়া শারীরিক কিছু সমস্যার কারণে স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য ভারতের শীর্ষ আদালত গত ১০ মে তাকে ২১ দিনের জন্য অর্থাৎ ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। রায় অনুসারে, তাকে আত্মসমর্পণ করতে হবে এবং ২ জুন কারাগারে ফিরে যেতে হবে। তবে জামিনে মুক্ত থাকা অবস্থায় তাকে তার নিজস্ব কার্যালয় অথবা দিল্লির সচিবালয়ে যাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করে আদালত। এ ছাড়া, অত্যন্ত জরুরি না হলে কোনো আনুষ্ঠানিক ফাইলেও সাক্ষর না দেওয়ার কথা উল্লেখ করা হয়। দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
