শহর প্রতিনিধি: দীর্ঘ ১৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরে পাবনা শহরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শহরবাসী দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দৈনিন্দন জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। সোমবার দুপুর বারোটা থেকে মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট পরিসেবা বন্ধ হয়ে যায়, ফলে তথ্য প্রযুক্তির এ যুগে মানুষ অচল হয়ে পড়ে। ব্যাংক থেকে শুরু করে সরকারি অনেক পরিসেবায় বিগ্ন ঘটে।
যারা জরুরী কাজে বাড়ী থেকে বের হয়েছে তাদের পরতে হয় বিড়ম্বনায় বিদ্যুৎ না থাকায় ব্যাটারি চালিত রিকসা এবং অটো রিকশাতে চার্জ না হওয়ায় অধিকাংশ চালক গাড়ী রেব হয়নি ফলে সাধারণ মানুষের চলাচলে দূভোগ পোহাতে হয়। শহরের বাসাবাড়ীর বাসিন্দাদের পানির সংকট দূভোগ পোহাতে হয়, বিদ্যুৎ না থাকায় পানির অভাবে অনেক বাড়ীতে গোসল খাওয়া বন্ধ থাকে।
অন্যদিকে পাবনা সদর উপজেলা নির্বাচনের প্রচারভিযানের শেষ দিনে রিমালের আঘাতে প্রচার কাজ থমকে গেছে গতকাল নির্বাচন প্রচারের শেষ দিনে শহরের প্রার্থীদের শেষ প্রচার মিছিল শো-ডাউন হওয়ার কথা ছিল কিন্তু বিধি বাম ঘূর্ণিঝড় রিমাল তা হতে দেয়নি।
