সুজানগর প্রতিনিধি : হাটবাজারে লিচু ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা। বিশেষ করে সুজানগর পৌর বাজারের লিচু ব্যবসায়ীদের কাছে ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মজিদ নামে ভুক্তভোগী এক লিচু ক্রেতা বলেন গত শুক্রবার পৌর বাজারের এক লিচু ব্যবসায়ীর কাছ থেকে ৫০টি লিচু কিনেছিলাম ১৪০ টাকা দিয়ে। বাড়িতে গিয়ে লিচু গুনে দেখি ৫টি লিচু কম। একই ধরনের কথা বললেন সেলিম নামে আরেক ভুক্তভোগী ক্রেতা। তিনি বলেন আমি গত বৃহস্পতিবার ওই বাজারের এক লিচু ব্যবসায়ীর কাছ থেকে ১০০টি লিচু কিনেছিলাম ১৮০ টাকা দিয়ে। বাড়িতে গিয়ে লিচু গুনে দেখি ১০টি কম। অর্থাৎ ৫০টি কিনলে ৫টি কম আর ১০০টি কিনলে ১০টি করে লিচু কম দেওয়া হয। এভাবে চলতি মৌসুমে লিচু ব্যবসায়ীদের কাছে ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতারক লিচু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
