স্টাফ রিপোর্টার : ওয়ারেন্টভূক্ত দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানকে। শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে ভাঁড়ারার পাশর্^বর্তী দোগাছি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) ও পাবনা সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান মাহমুদ তুহিন। তারা বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, সুলতান মাহমুদ খান একাধিক মামলার আসামি। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এরই ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ খানকে পরাজিত করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন সুলতান মাহমুদ খান। তিনি পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ¦ মোশাররফ হোসেনকে সমর্থন জানিয়ে ঘোড়া প্রতীকের সমর্থনে প্রচার প্রচারণায় মাঠে কাজ করছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
