নিজস্ব প্রতিনিধি : জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এম. সাইদুল হক চুন্নুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে জেলা আওয়ামীলীগ। তার প্রথম মৃত্যুার্ষিকীতে গতকাল রাতে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে। সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল রহিম লাল ও অনুষ্ঠান সঞ্চালনায় করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়, শ্রম বিষয়ক সম্পাদক সদার মিঠু আহামেদ, সদর উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, সাধারণ শাহিনুর রহমান শাহিন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা শ্রমিক লীগের সভাপতি ফোরকান আলী, পৌর আ.লীগের সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন, অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন,সাবেক ছাত্রলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সুইট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এম.সাইদুল হক চুন্নু’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
