এফএনএস বিদেশ : বিদেশ থেকে আগত যাত্রীদের জন্য ফের প্রাণঘাতী করোনাভাইরাসের বিধিনিষেধ আরোপ করেছে থাইল্যান্ড। আজ সোমবার থেকে বিদেশি যাত্রীদের জন্য করোনা-১৯ প্রবেশ নিয়ম চালু হচ্ছে। দেশটির পরিবহনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর স্ট্রেইট টাইমসের।সম্প্রতি চীনের করোনার নতুন ঢেউ শুরু হয়েছে। দেশটিতে হুহু করে বাড়ছে করোনার প্রকোপ। যদিও দেশটি এমন অভিযোগ অস্বীকার করেছে। চীন থেকে আগত যাত্রীদের নিয়ে শঙ্কার জেরেই এমন ব্যবস্থা নিচ্ছে থাইল্যান্ড। প্রতিবেদনে বলা হয়েছে, থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয় চীনা পর্যটকদের নিরাপদে স্বাগত জানানোর উপায় খুঁজছে। দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু চীনকে লক্ষ্যবস্তু না করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে বিদেশ থেকে আগত সবাইকে প্রমাণ করতে হবে, তাদের টিকা দেওয়া হয়েছে। এছাড়া প্রাপ্তবয়স্কদের অবশ্যই কমপক্ষে দুটি টিকা দেওয়া বা জুলাই থেকে ভাইরাস থেকে মুক্ত হয়েছেন- এমন প্রমাণ দেখাতে হবে। যারা টিকা দেননি- এমন পর্যটকদের মেডিকেল রিপোর্ট দেখাতে হবে। দেশটিতে এ নিয়ম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে। দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, থাইল্যান্ডে আগমনের জন্য কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন, এমন দেশগুলোর নাগরিকদের অবশ্যই তাদের থাকার সময় স্বাস্থ্যবীমা থাকতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
