স্টাফ রিপোর্টার : ফরিদপুর উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রের ফলাফলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান সরকার (দোয়াত-কলম) ১২ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবুল কালাম আজাদ (মোটরসাইকেল) পেয়েছেন ১২ হাজার ৪০০ ভোট। অপর প্রার্থীদের মধ্যে আলী আশরাফুল কবির (হেলিকপ্টার) পেয়েছেন ৫ হাজার ৪১৬ ভোট, আব্দুল হালিম (কৈ মাছ) ৫ হাজার ১১৪ ভোট, নুরুল ইসলাম (কাপ-পিরিচ) ২ হাজার ৩৭২ ভোট, মোহাম্মদ হেদায়েতুল্লাহ (ঘোড়া) ২ হাজার ২১২ ভোট, গোলাম হোসেন গোলাপ (আনারস) ১ হাজার ৯৩২ ভোট পেয়েছেন। এই উপজেলায় ভোট পড়েছে ৩৭.৪৬ শতাংশ। এছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল গফুর প্রামাণিক (উড়োজাহাজ) ১৮ হাজার ৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জিয়াউর রহমান (তালা) পেয়েছেন ১৪ হাজার ৬৮৫ ভোট। অপর প্রার্থী সাইদ মোহাম্মদ আবুল এহসান (চশমা) ৮ হাজার ৬২৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছরিন আলম (কলস) ২৪ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী নাসরিন পারভীন (ফুটবল) পেয়েছেন ১৭ হাজার ৮৯ ভোট। রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহমেদ মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
