স্টাফ রিপোর্টর : ঈশ^রদীতে প্রেমের ফাঁদে ফেলে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতার স্ত্রী পারভীন আক্তার শাহানাজ ওরফে রূপসীসহ প্রতারক চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় এবং গতকাল বুধবার আটককৃতদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, ঈশ^রদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাকাওয়াত হোসেন সজিব মালিথার স্ত্রী পারভীন আক্তার শাহানাজ ওরফে রূপসী(২৬), পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে জালাল হোসেন (২২) ও দাশুড়িয়া বালিয়াডাঙ্গা (বাঘ হাসলা) গ্রামের বাদশা মন্ডলের ছেলে আজমল হক(২৭)। থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, পাবনা সদর থানার টেবুনিয়া ভজেন্দ্রপুর গ্রামের মৃত আফসার আলী প্রাং এর ছেলে আব্দুল লতিফের বাসায় ভাড়া থাকতেন ঈশ^রদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাকাওয়াত হোসেন সজিব মালিথা ও তার স্ত্রী। সেই সুবাদে আঃ লতিফের সাথে সখ্যতা গড়ে তোলেন সজিব মালিথার স্ত্রী পারভীন আক্তার। এরপর মুঠো ফোনে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। গত সোমবার (২০শে মে) বিকেলে ব্যবসায়িক কাজে আব্দুল লতিফ ঈশ^রদীতে গেলে আবারো মুঠোফোনে যোগাযোগ হয় পারভিন আক্তারের সঙ্গে। পারভিন আক্তার তাকে ঈশ^রদী পৌর শহরের পূর্বটেংরী বকুলের মোড়ে তাদের নতুন ভাড়া বাসায় বেড়াতে যাওয়ার জন্য দাওয়াত করলে আব্দুল লতিফ সেখানে যান। পরে পারভিন আক্তার পূর্ব পরিকল্পিতভাবে আটককৃত আসামী জামাল ও আজমল সহযোগিতায় তার বাসায় অজ্ঞাতনামা এক মহিলার সাথে আব্দুল লতিফকে একটি রুমে আটকে রেখে মারপিট করেন। আব্দুল লতিফকে বিবস্ত্র করে ঐ মহিলার সাথে অশ্লীল ছবি ও ভিডিও ধারন করেন তারা। এই ভিডিও এবং ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে লতিফের কাছ হতে বিকাশের মাধ্যমে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আব্দুল লতিফকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পরদিন আব্দুল লতিফ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও বিকাশ নম্বরের সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
