এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে ১০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের উপপরিচালক থুসিথা বৈদ্যরত্নে। দেশটিতে ভারী বর্ষণের পর গতকাল সোমবার সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, গতকাল সোমবার সকাল পর্যন্ত ৩ হাজার ৫১৮টি পরিবারের ১০ হাজার ২৯৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দুর্যোগে দু’জন আহত হয়েছেন এবং তিনটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বৈদ্যরত্নে। আহত দু’জনের বাড়ি অনুরাধাপুরা জেলায়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ভারী বৃষ্টিপাত ও জড়োহাওয়া বইছে জানিয়ে তিনি বলেন, বিরাজমান পরিস্থিতি অব্যাহত থাকবে। এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে অনেক জেলায় ১০০ মিলিমিটারের ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সূত্র : এএফপি
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
