স্টাফ রিপোর্টার : স্কুল শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের শিক্ষার মুলধারায় ফিরিয়ে আনার লক্ষে পাবনায় শুরু হয়েছে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এ সংক্রান্ত এক অবহিতকরন কর্মশালায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধানঅতিথি ছিলেন এনডিসি পরিচালক (যুগ্ম সচিব, প্রশাসন অর্থ ও বাস্তবায়ন) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঢাকা মু. নুরুজ্জামান শরীফ। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মাহফুজা সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, উপ পরিচালক স্থানীয় সরকার সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জালালুম বাঈদ, প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, নির্বাহী পরিচালক দিগন্ত সমাজ কল্যাণ সমিতি শামসুন নাহার মুক্তা, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার, সুপারিনটেনডেন্ট পিটিআই ফরিদ উদ্দীন হায়দার, উপ পরিচালক সমাজ সেবা অধিদপ্তর রাশেদুল কবীর। এ কার্যক্রমের আওতায় জেলার ৪৯০টি শিক্ষা কেন্দ্রে সাড়ে ১৪ হাজার শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ১২০ টাকাকরে উপ-বৃত্তি ও বিনামুল্যে শিক্ষা উপকরনসহ প্রাথমিকশিক্ষা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
