সুজানগর প্রতিনিধি : এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে সুজানগরে। ধর্ষিতা উপজেলার ভাটপাড়া গ্রামের আনিসুর রহমানের মেয়ে এবং পাশর্^বর্তী রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার দিনগত রাতে ওই ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ভাটপাড়া গ্রামের উমেদ আলী মন্ডলের ছেলে বারেক মন্ডলসহ আরো ৪/৫জন যুবক ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক বাড়ি থেকে ধরে পার্শ্ববর্তী একটি সুপারির বাগানে নিয়ে যায়। এক পর্যায়ে উক্ত বারেক মন্ডল তাকে ধর্ষণ করে এবং অন্যরা ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ধর্ষিতার চিৎকার এলাকাবাসী ছুটে গেলে ধর্ষকসহ অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে বলে জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
