স্টাফ রিপোর্টার : জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা এড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, মেহনতি শ্রমিকেরা আমার পরিচয়। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে জীবনে সকল ধরনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, আগামী দিনেও শ্রমিকদের ন্যায় সঙ্গত অধিকার আদায়ে লড়ে যাবো। যার যার দল তার তার, পরিবহন শ্রমিক এক কাতার, এই শ্লোগান নিয়ে পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অধিকার নিয়ে বাঁচতে হলে সকল পরিবহন শ্রমিককে এক কাতারে শামিল থাকতে হবে। তবেই পরিবহন শ্রমিকদের উপর অত্যাচার, নির্যাতন, হয়রানি ও অবিচার বন্ধ হবে। পাবনা জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক সাধারন সভায় তিনি এ কথা বলেন। গতকাল দুপুরে শালগাড়িয়া বাইপাসের নুরজাহান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সাভাপতি শহিদুল্লাহ শেখ। বক্তব্য দেন ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি ফিরোজ হোসেন, মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান, ট্রাক চালক ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, শ্রমিক নেতা আব্দুল বারিকসহ নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
