সুজানগর প্রতিনিধি : একই রাতে ৪ বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মানিকহাট ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামে ওই চুরি সংঘটিত হয়। চোর একটি মোটরসাইকেল, নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। মানিকহাট ইউপির সাবেক চেয়ারম্যান ডা: মজিবর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে একটি সংঘবদ্ধ চরের দল পর্যায়ক্রমে ওই গ্রামের আফতাব হোসেন মাস্টার, আলমগীর হোসেন মাস্টার, আব্দুল খালেক মাস্টার ও আব্দুস সাত্তার খানের বাড়িতে ঢুকে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন ঘুমিয়েছিল। এ সুযোগে চোরের দল উক্ত আলমগীর মাস্টারের ঘরে থাকা একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, লক্ষাধিক নগদ টাকা এবং অন্যান্য বাড়ির আলমারি থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন আমি চুরির খবর পেয়ে ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শন করেছি এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
