নিজস্ব প্রতিনিধি : সদরের সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের এক সময়ের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হোসেন আলী (৮১) মারাত্মকভাবে অসুস্থ হয়ে দিলালপুরস্থ পি কে সাহা রোডের নিজবাড়িতে বিশ্রামে ও চিকিৎসাধীন রয়েছেন। তিনি আতাইকুলা থানার আলোকচর গ্রামের মরহুম আলহাজ¦ দবির উদ্দিন মোল্লার ছেলে। স্বাধীনতাউত্তর বাংলাদেশে সাদুল্লাপুরের প্রথম চেয়ারম্যান ছিলেন তিনি। জনকল্যাণমূলক কাজের জন্য তিনি ঐ সময়ে প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন। ইউপি চেয়ারম্যান হিসেবে বেশ কয়েকটি দেশে সরকারিভাবে সফর করেন। মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন তিনি ও তার ভূমিকা ছিলো বীরত্বপূর্ণ। তিনি এক সময়ের পাবনার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ¦ ইউসুফ আলী মিয়ার জামাতা। তার ছেলে মেয়ে আল মামুন হোসেন রিমন, আল মাহবুব হোসেন রিটন ও অনামিকা হোসেন হিমেল তাদের অসুস্থ পিতার জন্য সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
