ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়া পৌর সদরে শনিবার রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে, স্থানীয় খাদ্য গুদামের পাশে মহিলা কলেজের প্রভাষক ওমর ফারুক ও আড়ং প্রডিউসার সাবিহা ইয়াসমিনের বাসায় এই চুরির ঘটনা ঘটে। তাদের তিন তলা বাসার নিচতলায় আড়ং এর কারখানা। কারখানায় ৩০ জন শ্রমিক নিয়মিত ওভারটাইমসহ প্রায় রাত দশটা পর্যন্ত কাজ করেন। কারখানাটি নিজস্ব সিসিটিভির আওতায়। ওমর ফারুক ও সাবিহা ইয়াসমিন অনু তাদের একমাত্র মেয়ের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। রাতে বাসায় তাদের বিশ^স্ত এক মহিলা দোতলায় থাকেন। ওই মহিলা জানান যে, সে ভোররাতে জাগা পেয়ে ওয়াসরুমে যেতে চাইলে তার রুমের দরজা বাহির থেকে আটকানো বুঝতে পারেন। পরে তার ডাকাডাকিতে লোকজন জড়োা হয়। চোর বাসা থেকে ল্যাপটপ মনিটর টিভি নগদ টাকা পয়সা নিয়ে গেছে। মালিক বাসায় না থাকায় মোট ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসিটিভির ডিভিআর উদ্ধার করে নিয়ে আসছেন। ফুটেজ চেক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
