স্টাফ রিপোর্টার : অজ্ঞান পার্টির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, অজ্ঞান পার্টির কতিপয় সদস্য পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী বাসের যাত্রীদের অজ্ঞান করে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে সোমবার রাত পৌনে আটটার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে গ্রেফতার করা হয় বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কোদালিয়া গ্রামের মৃত কাদের সরদারের ছেলে কাছেম সরদার কাশেম (৪৫) কে। তার কাছ থেকে ৩ পিচ অস্বাস্থ্যকর চেতনানাশক ঔষধ, ২টি মোবাইল ফোন, ৩ টি সিমকার্ড এবং নগদ ১১০০ টাকা উদ্ধার করা হয়। সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতারে র্যাবের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
