স্টাফ রিপোর্টার : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য জেলার তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে তৃতীয় ধাপের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই প্রতীক বরাদ্দ দেন। সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মোশারফ হোসেন ঘোড়া, আলহাজ¦ সোহেল হাসান শাহিন মোটর সাইকেল, আলহাজ¦ কামিল হোসেন কাপ-পিরিচ, আবু সাঈদ খান হেলিকপ্টার ও রফিকুল ইসলাম রুমন আনারস প্রতীক পেয়েছেন। আটঘরিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম মোটর সাইকেল এবং সাইফুল ইসলাম কামাল ঘোড়া প্রতীক পেয়েছেন। আর ঈশ^রদী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু মোটর সাইকেল, এমদাদুল হক রানা আনারস এবং জাহাঙ্গীর আলম সিদ্দিকী ঘোড়া প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা উচ্ছ্বাসে মেতে উঠেন। নেতাকর্মীদের সাথে নিয়ে শুরু করেছেন প্রচার প্রচারণা। পোষ্টার টাঙানোর পাশাপাশি শুরু হয়ে গেছে মাইকিং। উল্লেখ্য, আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে পাবনা সদর, ঈশ^রদী ও আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
