আটঘরিয়া প্রতিনিধি : ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে’-এ প্রতিপাদ্য নিয়ে আটঘরিয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ মে পর্যন্ত চলবে। গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল আজিজ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা, ডা: ইশরাক ও সঞ্চালনায় ছিলেন ডা: তৌফিক ইলাহি। সভায় বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে। এ সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
