সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের নাজিরগঞ্জ এবং রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌ-পথের দূরত্ব মাত্র ৭কিঃ মিঃ। অথচ এই ৭কিঃ মিঃ নৌ-পথে যাত্রীপ্রতি ভাড়া আদায় করা হচ্ছে ৭০টাকা। মাত্রাতিরিক্ত এই ভাড়া দিতে যাত্রীরা দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগী যাত্রীরা জানান, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌ-পথের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। আগে ওই নৌ-পথে যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হতো ৪০টাকা। কিন্তু পরবর্তীতে ডিজেল এবং অন্যান্য দ্রব্যাদির দাম বৃদ্ধির অজুহাতে যাত্রীপ্রতি ৬০টাকা ভাড়া নির্ধারণ করা হয়। এতোদিন যাত্রীরা ৬০টাকা করে ভাড়া দিয়েই ওই নৌ-পথ পার হচ্ছিলেন। কিন্তু গত ৫/৬ হলো অজ্ঞাত কারণে দ্বিতীয় দফা ভাড়া বৃদ্ধি করে যাত্রীপ্রতি ৭০টাকা ভাড়া আদায় করা হচ্ছে। উপজেলার ভায়না গ্রামের ভুক্তভোগী যাত্রী আব্দুল কদ্দুস আলী বলেন আগে সড়ক পথের চেয়ে নৌ-পথের ভাড়া অনেক কম নেওয়া হতো। কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে সড়ক পথের চেয়ে নৌ-পথেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে সড়ক পথে বিভিন্ন ধরনের বিকল্প যানবাহনের ব্যবস্থা থাকলেও নৌ-পথে তা নেই। আর সেই সুযোগে খেয়া নৌকার মাঝিরা যাত্রীদের জিম্মি করে মাত্র ৭ কিলোমিটার ওই নৌ-পথে ৭০টাকা ভাড়া আদায় করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন খোঁজ-খবর নিয়ে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
