আটঘরিয়া প্রতিনিধি : দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর উত্তর পাড়া গ্রামে অগ্নিকান্ডে হাবিল খার ছেলে কৃষক রবিউল ইসলামের পরিবারের প্রায় ৮ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটলে আগুনের লেলিহান শিখায় দুইটি ঘরে থাকা গরু, ছাগল, হাঁস মুরগী, পেয়াজ, রসুন, নগদ অর্থসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ভূষ্মিভূত হয়। কৃষক রবিউল জানান, এ ঘটনায় নগদ ১০ হাজার টাকা, একটি শ্যালো মেশিন, একটি সাইকেল,একটি গরু, ৯ টি ছাগল, ৮০ মন পেঁয়াজ, ৬০ মন রসুন, হাঁস মুরগী সহ কাপড় চোপর পুড়ে ছাই হয়ে গেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
