স্টাফ রিপোর্টার : পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতে এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গুধাগাড়ি থানার মোহনপুর দুরগাপাড়ার খায়রুল ইসলামের ছেলে শাকিল হোসেন। দরিদ্র পরিবারের ২২ বছরের এই যুবককে নিয়ে এসেছিলেন তার মমতাময়ী মা, তারা ২৮ এপ্রিল আশ্রয় নিয়েছিলেন অন্ধ পঙ্গু বিকলাঙ্গদের ঠিকানা মানব কল্যাণী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিংগা মানব কল্যাণ ট্রাষ্টে। ৩০ এপ্রিল হাসপাতালে দেখানোর কথা ছিলো যুবকটিকে। কিন্তু আগের দিনে দুপুরে সিংগা বাজারের দিকে গিয়ে যুবক মানসিক রুগী যুবক শাকিল আর ফিরে আসেনি। সে শুধু তার নাম পিতা ও মাতার নাম বলতে পারে। সিংগা মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, সাদা মনের মানুষ মানবপ্রেমী অধ্যাপক আবুল হোসেন কেউ তার সন্ধান জানলে মোবাইল নম্বর : ০১৭২৪৩৮৬৫৩৯, ০১৭১৮৭১৮০৫৩, ০১৭২২৮৯৬২৩৫ তে জানাতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
