স্টাফ রিপোর্টার : ঈশ^রদীর চর গড়গড়িতে গত ১৯ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা খাইরুল ইসলাম নিহত হন এবং প্রায় ২১ জন আহত হন। নিহত খাইরুল ইসলামের ভাই আনারুল ইসলাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ আরও প্রায় ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে গ্রেফতার এড়াতে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি পূর্ব পাড়ার পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন। আর ফাঁকা বাড়িতে ভয়ে থাকতে পারছেন না নারী ও শিশুরা। ওই গ্রামের নারী ও শিশুরা আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনদের বাড়িতে। আর এই সুযোগে কিছু দুর্জন ঐসব বাড়িতে দিনে ও রাতের আধারে চালাচ্ছে লুটপাট। ঐসব বাড়িতে থাকা গরু ছাগল, হাস-মুরগী ও সহজে বহনযোগ্য মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে লুটপাটকারীরা। এমন কাজের সাথে জড়িত ৪ জনকে সোমবার দিবাগত রাতে ঐ গ্রাম থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এরা হলো সাহাপুর ইউনিয়নের চর-কুরুলিয়া গ্রামের মৃত নূর আলীর ছেলে মোঃ ফজলু (৪৬), মৃত জয়নাল প্রামানিকের ছেলে মোঃ নূর সালাম (৫২), মোঃ উজ্জল প্রামানিকের ছেলে মোঃ কাওসার (১৯) এবং চর-গড়গড়ি গ্রামের মোঃ বাবু মোল্লার ছেলে মোঃ বাপ্পী (২০)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে রাম দা, হাঁসুয়া ও ডাকাতির মালামাল বহনের জন্য দুটি ব্যাটারি চালিত অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ। ঈশ^রদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় হত্যার পর থেকে বাড়িতে লোকজন না থাকায় সেখানে তৃতীয় একটি কুচক্রি মহল ঐ গ্রামে ডাকাতির চেষ্টা করছিল। গোপনা সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
