আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া উপজেলায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াসের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় ২হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। গতকাল রোববার বিকালে আটঘরিয়া পৌরসভা কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণ উপলক্ষে অনুষ্ঠান করা হয়। এতে অংশ নেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াস। আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ^াস, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
