অত্যাবশ্যকীয় পরিশেবা আইন বাতিল ও ফেডারেশনের প্রস্তাবিত ৯ দফা দাবি মেনে নেওয়ার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় নিয়ে এবারের মহান মে দিবস পালন করবে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। তাদের গৃহীত কর্মসূচির মাঝে সূর্যদয়ের সাথে সাথে প্রধান কার্যালয়সহ সকল শাখা কার্যালয়ে জাতীয়, সাংগঠনিক ও কালো পতাকা উত্তোলন, ভোর ৬টা থেকে বেলা ২ টা পর্যন্ত ইউনিয়নের সকল সদস্যবৃন্দ কর্মবিরতি পালন করবেন, সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে শ্রমিক র্যালী এবং র্যালী শেষে মে দিবসের তাৎপর্য ও ৯ দফা দাবি প্রসঙ্গে সকলকে অবহিতকরণ, বেলা ১১ টায় ইউনিয়ন সদস্যদের মাঝে আপ্যায়ন। এছাড়াও প্রধান কার্যালয়সহ সকল শাখা কার্যালয়ে আলোকসজ্জাকরণ। পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক আলহাজ¦ রফিকুল ইসলাম ও যুগ্ন আহবায়ক আলহাজ¦ কামিল হোসেন ইউনিয়নের সকল সদস্যবৃন্দের প্রতি মহান মে দিবসের কর্মসূচি সফলের আহবান জানান। একইসাথে মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক আলহাজ¦ কামিল হোসেন মহান মে দিবসের এই ক্ষনে বলেন, পরিবহন শ্রমিকেরা আমার আত্মার স্পন্দন ও ভালোবাসার ঠিকানা, শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলনে ও তাদের খেদমতে বিগত দিনেও ছিলাম, আগামী দিনেও মেহনতি মানুষের যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে তাদের জন্য কল্যাণকর কাজ করবার চেষ্টা চালিয়ে যাবো। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
