স্টাফ রিপোর্টার : গরমে বিপর্যস্থ অস্থির জেলাবাসীর জনজীবন। কয়েক সপ্তাহ ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্রমাত্রার দাবদাহ। দুই দিনের ব্যবধানে গতকাল সোমবার জেলার ঈশ^রদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২ দশমিক ৫ ডিগ্র্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ১২ শতাংশ। এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) রেকর্ড করা হয়েছিল ৪২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। ঈশ^রদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক জানান, ‘ঈশ^রদীতে ৪২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমে পাবনা জেলায় সর্বোচ্চ। এ তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।’ জনজীবনের অবস্থা করুণ, বিশেষ করে দিনমজুরদের অবস্থা শোচনীয়। এ ছাড়া আম, লিচুসহ ফসলেও ব্যাপক প্রভাব পড়েছে দাবদাহের। হাসপাতালগুলোতে ডায়রিয়া, জ্বর ও সর্দিজনিত রোগীর সংখ্যা বাড়ছে। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রচন্ড অসহ্য ভ্যাপসা গরমে শিশু-বয়স্করা বেশি রোগাক্রান্ত হচ্ছে। ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৪০ জন রোগী ভর্তি হয়েছে। আবাসিক চিকিৎসক আরও বলেন, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। গরমের হাত থেকে বাঁচতে ছায়া ও শীতল স্থানে থাকা, বেশি বেশি পানি পান করা, রোদে বের হলে ছাতা ব্যবহার করার পরামর্শ দেন তিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দিন জানিয়েছেন, অত্যাধিক গরমের কারনে আম ও লিচুর গুটি ঝরে পড়ছে। তাই গাছের গোড়ায় বেশি করে সেচ দেওয়া ও ফলের গুটিতে পানির স্প্রে দেওয়া দরকার। কোনো কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
