ভাঙ্গুড়া প্রতিনিধি : পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে ভাঙ্গুড়ায় অবৈধভাবে করাত কল স্থাপন ও ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে সাইদার আলী নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের রূপসী বাজারে প্রায় সাড়ে তিন বিঘা আয়তনের এই জায়গা দখল করা হয়েছে। ছাইদার আলী ইউনিয়নের ভাঙ্গাজোলা গ্রামের খোরশেদ আলীর ছেলে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা পাবনা পাউবোর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, আশির দশকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী থেকে রাজশাহীর চারঘাট পর্যন্ত পাউবো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেন। সে সময় বাঁধের মাটি সংগ্রহের জন্য ঐ এলাকায় বাধেঁর পার্শ্ববর্তী শত বিঘা জমি অধিগ্রহণ করে পাউবো কর্তৃপক্ষ। বাধ নির্মাণের পরে রূপসী বাজার এলাকায় পাউবোর জায়গা দখল করে স্থানীয় বাসিন্দারা অস্থায়ী ঘর তুলে দোকান নির্মাণ করে। একই সাথে বাঁধের পাশের নিচু জায়গা দখল করে ফসল আবাদ করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। দখলকৃত এই জায়গার প্রায় সাড়ে তিন বিঘা সে সময় দখলে নেন সাইদার আলী। দীর্ঘদিন ফসল চাষবাস করে বর্তমানে ছাইদার আলী মাটি দিয়ে ভরাট করে করাত কল বসানোর কাজ শুরু করেছেন। তবে করাত কল বসানোর জন্য তিনি স্থানীয় প্রশাসনের কাছে কোন অনুমোদন নেননি। এছাড়া দখলকৃত দুই বিঘা জায়গা তিনি বিভিন্ন ব্যাক্তির কাছে ভাড়া দিয়েছেন বলে স্থানীয়রা জানায়। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইদার আলী পাউবোর প্রায় সাড়ে তিন বিঘা জায়গা দীর্ঘদিন ধরে দখলে রেখে চাষবাস করছেন। সম্প্রতি তিনি সড়ক সংলগ্ন অংশে মাটি ভরাট করেন। সেখানে তিনি ইট দিয়ে ঘর নির্মাণের জন্য কাজ করছেন। এই ঘরে করাত কল বসানোর জন্য তিনি মেশিন নিয়ে এসেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি জমি দখল করে অবৈধ ভাবে করাত কল বসানোর জন্য পাউবো কর্তৃপক্ষের কাছে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ করা হয়। এতে পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তা সরেজমিনে এসে অভিযোগের সত্যতা পান। তবে ওই কর্মকর্তা কোন ব্যবস্থা না নিয়ে সাইদার আলীর কাছে ম্যানেজ হন। এরপর কাজ চলতেই থাকে। এতে বাধ্য হয়ে সোমবার পাউবো কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের বিষয়ে ছাইদার আলী বলেন, অনেক আগে থেকেই পাউবোর এই জায়গা আমাদের দখলে রয়েছে। তাই এখানে করাত কল নির্মাণ করছি ও ভাড়া দিয়েছি। বিষয়টি পাউবোর লোকজন জানে। করাত কল স্থাপনের সরকারি দপ্তরের অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি। এ বিষয়ে পাবনার পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সরকারি জায়গা দখলের সুযোগ নেই। সোমবার দখলদারকে উচ্ছেদের জন্য চিঠি ইস্যু করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
