স্টাফ রিপোর্টার : সঙ্গীত ও গিটার শিল্পী, সঙ্গীতের দক্ষ কম্পোজার, সুরকার তানভীর প্রতীম শনিবার রাত দশটার দিকে রাধানগরস্থ ওয়াজেদ আলী সড়কের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। তিনি উক্ত মহল্লার বাসিন্দা ব্যবসায়ী ফিরোজ হোসেনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৯ বছর। তিনি পিতা, মাতা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ১ ভাই, আত্মীয় স্বজনসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন। তিনি পাবনা কমিউনিটি হাসপাতালে কর্মরত প্রতীকের ছোটো ভাই। অত্যন্ত সদালাপী ও প্রতিভাবান প্রতীমের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক কর্মী ও সঙ্গীতের সাথে সংশ্লিষ্টদের মাঝে। অসংখ্য মানুষ ছুটে যান তার বাড়িতে। গতকাল বাদ যোহর আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে বালিয়াহালট গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
