মাসুদ রানা : উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুললেও প্রচন্ড তাপদাহে প্রায় ফাঁকা অবস্থা সেখানে, শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই কম। শিক্ষার্থীরা বলেন, তীব্র তাপদাহে ক্লাসরুমে বসে ক্লাস করা কঠিন হয়ে যাচ্ছে। ঘেমে প্যান্ট, শার্ট ভিজে যাচ্ছে। এর পরে দফায় দফায় বিদ্যুৎ থাকছে না। তারা আরো জানান, আসা-যাওয়ায় অসুবিধা হচ্ছে। রাস্তায় বের হলেই শরীরের বারোটা বেজে যাচ্ছে, ঘামছি আর সেই ঘাম শরীরে বসে বিশ্রি অবস্থার সৃষ্টি হচ্ছে। পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক রজব আলী বলেন, এই তাপদাহের মধ্যে স্কুল খুলেছে, আর কয়েকটা দিন বন্ধ থাকলে ভালো হতো। প্রধান শিক্ষক আফতাব হোসেন বলেন ছাত্র ছাত্রীদের ছাতা, পানির বোতল নিয়ে স্কুলে আসতে বলেছি এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। বেলা ১টা পর্যন্ত ৪ বার লোডশেডিং ছিল। উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের শ্রেণি কক্ষ টিনশেডের। তাপদেহের কারণে অনেক স্কুলের শিক্ষার্থীরা তাদের ইচ্ছেমতো চলে যাচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
