মাসুদ রানা : উপজেলার একদন্ত বারইপাড়া নিয়ামতপুর গ্রামের ৩ কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা সকলেই কৃষিজীবি, এরা হলেন উক্ত গ্রামের নুর হোসেন, জহুরুল হক ও বায়োজিত। ক্ষতিগ্রস্থরা জানান, ঘটনার দিন রাত সাড়ে ১১ টার দিকে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটলে বসতবাড়িতে পড়ে। এসময় ঘরে থাকা পেঁয়াজ, রসুন, আসবাবপত্র, ২ টি গরু, স্বর্নালংকার, ধান চাল কাপড় চোপর, নগদ অর্থসহ সবকিছু ভূষ্মিভূত হয়েছে। বাড়ির মালিক জহুরুল হক জানান, আমার দুই টি গরু পুড়ে মারা গেছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়াও পেয়াজ ৩০ মন, রসুন ২০ মন। নুর হোসেন জানান, আমার ৪০ মন, রসুন ১০ মনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
