স্টাফ রিপোর্টার : ঈশ^রদী বাজারে গভীর রাতে গ্রীল কেটে ও তালা ভেঙে ৪ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতের কোন এক সময় বাজারের খন্দকার মার্কেটে চুরি গুলো সংঘটিত হয়। গতকাল রোববার সকালে দোকানদাররা দোকান খুলতে এসে দেখতে পান তাদের দোকানের তালা ভাঙ্গা এবং দোকানের সার্টার খোলা অবস্থায় রয়েছে। মার্কেটের নীচ তলায় চুরি হওয়া দোকানগুলো হচ্ছে জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক, কাজল এবং মোখলেছ এর দোকান। চারটি দোকানই প্লাস্টিক সামগ্রী এবং কোকারিজের দোকান বলে জানা যায়। মার্কেটের ব্যবসায়ী ইমরান হোসেন জানান, দোকান গুলো থেকে বেশিরভাগই নগদ টাকা চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
