স্টাফ রিপোর্টার : ঈশ^রদী থেকে অফিসের কাজ শেষে প্রাইভেট কারে রাজশাহী পুঠিয়া নিজ বাড়িতে যাওয়ার পথে লালপুরের পাইকপাড়া থেকে মাহফুজুর রহমান শিমুল (২৩) নামে এক যুবককে অপহরণ করা হয়। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লালপুর থানা পুলিশ। এরা হলেন- চট্টগ্রাম বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর গ্রামের বেলাল (৩৬), দেলোয়ার হোসেন টিটু (৩৫), ইপিজেড থানার দক্ষিণ হালিশহর গ্রামের আরিফ (২৬), পতেঙ্গা খেজুরতলার নুর হোসেন তুষার (২৪), নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মুটুবী গ্রামের নুর আলম (৩৯), বরগুনা পাথরঘাটা থানার খাড়াকান্দা হাসপাতাল রোডের রিপন (৩০), রাজবাড়ীর পাংশা থানার যশাই গ্রামের সুজন আহম্মেদ (৩১)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ঈশ^রদী থেকে মেঘনা লাইফের প্রাইভেট কারে রাজশাহীর পুঠিয়া যাওয়ার পথে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া এলাকা থেকে প্রাইভেটকার থামিয়ে ভুক্তভোগী শিমুলকে সাদা রংয়ের হাইস মাইক্রোবাসে জোরপূর্বক অপরহণ করে নিয়ে যায়। কারের চালক মাইনুল ইসলাম মঈন লালপুর থানা পুলিশকে জানালে রাত সোয়া ২ টার (শুক্রবার) দিকে পাশ^বর্তী নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ঢাকাগামী একটি হাইস মাইক্রোবাস থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এঘটনায় ৭ অপহরণকারীকে গ্রেফতার ও অপহরণ কাজে ব্যবহৃত গাড়ীটি জব্দ করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, বড়াইগ্রাম থেকে অপহরণের ঘটনায় জড়িত ৭ জনকে লালপুর থানায় আনা হয়। পরে তাদের নাটোর জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
