সুজানগর প্রতিনিধি: পাবনার সুজানগরের সাগরকান্দী ইউনিয়নের বারোভাগিয়া গ্রামের বাসিন্দা এবং একই ইউনিয়নের খলিলপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই। তিনি গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর। তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়েসহ বহু আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বিকাল সাড়ে ৫টায় বারোভাগিয়া গ্রামের একটি খোলা মাঠে পুলিশের একটি চৌকস দল কর্তৃক মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে একই মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। মরহুমের নামাজে জানাজায় সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, উক্ত ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাইসহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। পরে তাকে ওই গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
