স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ্ দেওয়ান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান, সহকারি পুলিশ সুপার আরজুমা আকতার, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী ও বিআইটি’র পরিচালক আব্দুল হালিম। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পাবনার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন ও জরুরী তথ্য উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারি পরিচালক নাজমুল হক। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, শব্দ সচেতনতা রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাস- ট্রাকের ড্রাইভার এবং রিক্সাচালকরা অনেক সময় অপ্রয়োজনে লাগাতার হর্ণ বাজাতেই থাকে, যাতে তারা অপ্রয়োজনে হর্ণ না বাজায় সে বিষয়ে তাদের মধ্যে মোটিভেশনের মাধ্যমে সচেতনতার ব্যবস্থা করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
