স্টাফ রিপোর্টার : ১ কেজি ৫ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। তারা গোপন সূত্রে জানতে পারে যে, জেলার সদর থানাধীন চর বাঙ্গাঁবাড়িয়া গ্রামে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা কেনা বেঁচার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সিপিসি-২, পাবনা স্কোয়াড কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে র্যাবের জোয়ানরা অভিযান চালায় চর বাঙ্গাঁবাড়িয়া পূর্ব পাড়া সাকিনস্থ জনৈক দুলাল এর ইট ভাটার অফিসের সামনে। সেখান থেকে গ্রেফতার করা হয় স্থানীয় কানসের আলী সরদারের ছেলে খোকন আলী সরদার (৪২), ও হাবিবুর সরদারের ছেলে জসিম সরদার (৩৬) কে। তাদের কাছ থেকে উল্লেখিত পরিমান গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
