স্টাফ রিপোর্টার : ভাঙ্গুড়াতে সাংবাদিক মানিক হোসেনের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অসাধু দুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় খোলা কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি মানিক হোসেনকে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ অনেকে। উল্লেখ্য, অসাধু দুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গত ১৬ এপ্রিল সকালে উপজেলার পুঁইবিল গ্রামে মানিক হোসেনকে একা পেয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয় অসাধু দুধ ব্যবসায়ীদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
