মাসুদ রানা : বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আমন আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আটঘরিয়ার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে একদন্ত বাজার মসজিদ কমিটি। গতকাল বুধবার সকাল দশটার দিকে একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা। পুষ্পপাড়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বাচ্চু এ বিশেষ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার এ নামাজে তিন থেকে চার শতাধিক মানুষ শরিক হন। নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনাকারী মাওলানা আব্দুস হাই বাচ্চু বলেন, কিন্তু বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়। তিনি যেন রহমত নাজিল করেন, এটিই আমাদের উদ্দেশ্য। নামাজ ও দোয়াতে সাবেক প্রধান শিক্ষক এজেডএম আব্দুল জলিল, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, একদন্ত বাজার মসজিদের পেশ ঈমাম মাওলানা ইমরান হোসাইন প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
