স্টাফ রিপোর্টার : সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের খয়ের বাগান জিসি হতে নলদহ আরএইচডি ভায়া আওরঙ্গবাদ একটি জিপিএস রাস্তা গতকাল উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। উদ্বোধন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের কাছে ভালো লাগছে না। একারনে তারা দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে থামিয়ে দিতে চায়। কিন্তু মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সৈনিকেরা কোনো ধরনের অন্যায় ও ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। দেশের মানুষকে এগিয়ে নিতে ও দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলে মিলে আগামী নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করুন। এখন থেকে গ্রামে গ্রামে নেত্রীর সালাম পৌছে দিয়ে উন্নয়নের ধারাকে তুলে ধরে নৌকাকে বিজয়ী করে আসুন দেশের আগামী সমৃদ্ধতা ও অধিকতর উন্নয়ন নিশ্চিত করি। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউনুছ আলী বিশ^াস, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক সিফাত আলি বিশ^াস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মেম্বর, ভাঁড়ারা সাংগঠনিক ইউনিয়ন (১,২,৩) আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
