স্টাফ রিপোর্টার : অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রাঘাতে ৪ জন আহত হয়েছে আটঘরিয়ার দেবোত্তর বাজারে। আব্দুল মালেক গ্রুপ ও হেলাল গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে পাবনা জেনারেল হাসপাতাল ও দুজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহীূ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে আটঘরিয়া পৌরসভার দেবোত্তর বাজারে আব্দুল মালেক এর নেতৃত্বে মোশারফ, রিয়াদ, সাগর, পান্জু, সিরাজুল, ইমরান, ফিরোজ, সিহাব, আলামীন গংয়েরা অর্তকিতে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হেলালের উপর হামলা চালিয়ে কোপাতে থাকে। এসময় তার চিৎকারে তার ভাই হিমেল এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এসময় উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। এতে হেলাল, হিমেল, মালেক, মোশারফ আহত হয়। আহতদের মধ্যে হেলাল (৩৮), হিমেল (২৬)কে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে দ্বন্দ চলে আসছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
