স্টাফ রিপোর্টার : বিদ্যুৎস্পর্শে রবিউল আওয়াল (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈশ^রদীর পাকশী ইউনিয়নের বাঘইলে লিচু গাছে সেচ দেওয়ার সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। রবিউল কাশিনাথপুরের আহম্মদপুর বোয়ালিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং ঈশ^রদী ইপিজেডের জাপানিজ কোম্পানি তোয়াতে ইপিটি অপারেট হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, ইপিজেডে চাকরির সুবাদে নিহত রবিউল উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সরদার পাড়ায় মৃত সাইদার হোসেন এর বাড়িতে ভাড়া থাকতেন। এ বছর সাইদার হোসেনের বাড়ির ৮টি লিচু গাছের মুকুলসহ আবাদের জন্য তিনি কিনে নেন। সেই বাগানে সেচের পানি দেওয়ার সময় অসাবধানতা বশতঃ বিদ্যুৎস্পর্শে তিনি প্রাণ হারান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ থানায় আনা হয়। গতকাল শুক্রবার বাদ জুম্মা তার নামাজে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
