এফএনএস স্পোর্টস: পেশাদার ক্যারিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। সামনের মাসে দুবাইয়ে ডিটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে শেষবারের জন্য মাঠে নামবেন বলে জানিয়েছেন সানিয়া মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবসরের বিষয়টি জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ডুবাইয়ের আগে অবশ্য চলতি মাসেই অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসে রোহান বোপান্নার সঙ্গে কোর্টে নামবেন এই টেনিস সেনসেশন। এরপর আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো কোর্টে নামবেন সানিয়া। এর আগে গত বছর ইউএস ওপেন খেলেই বিদায় নিতে চেয়েছিলেন সানিয়া। তবে ইনজুরির কারণে সেবার কোর্টেই নামতে পারেননি ডাবলসে সাবেক নাম্বার ওয়ান এই তারকা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
