স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে জেলা আওয়ামীলীগের উদ্যোগে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। রাতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মতীন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সুইট, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক রিজভী শাওন, সদস্য সেলিম রেজা সুইট, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, নিউইয়র্ক স্ট্রেট আওয়ামীলীগের সহ সভাপতি সাজ্জাদ প্রামানিক বাচ্চু, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী , সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম, দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৌমেন সাহা ভানু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন অন্তু, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ হোসেন প্রমূখ। সভায় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিপুল সঙখ্যক নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
