মাসুদ রানা : ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আটঘরিয়ায় উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের সভাপতিত্বে গতকাল সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম, কৃষি অফিসার সজীব আল মারুফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া প্রমূখ। অপরদিকে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আব্দুস সবুর খান, মিজানুর রহমান প্রমূখ। সভা শেষে সহকারী শিক্ষক মাওলানা মোঃ আমিরুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
