স্টাফ রিপোর্টার : ১৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় গতকাল সকাল সোয়া ছযটার দিকে র্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি চৌকষ আভিযানিক দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার বঙ্গবন্ধু সেতু ফুড কর্ণার দোকানের সামনে মহাসড়কে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেন তারা। এছাড়াও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ১টি বাস এবং তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল কেনা বেঁচার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩ শ টাকা জব্দ করা হয়। ধৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাইগাসারি গ্রামের মৃত সালাম সিকদারের ছেলে মোঃ ফারুক (৪৭), নাটোর জেলার লালপুর থানার বৈদ্যনাাথপুর মন্ডলপাড়ার ছফের মন্ডলের ছেলে মারুফ ওরফে মারিফ মন্ডল (৩২), ও কুড়িগ্রাম জেলার সদর থানার মধুরমোড় ডাকবাংলা পাড়ার শ্যাশর বৈরাগীর ছেলে সনজিত বৈরাগী (২৪)। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
