স্টাফ রিপোর্টার : তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলাবাসীর জীবন। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি, মাথার ওপর ফ্যান ঘুরলেও তাতেও যেনো মিশে আছে গরমের আবহ, শীতল হচ্ছে না শরীর। গতকাল বুধবার বেলা তিনটায় ঈশ^রদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তার আগেরদিন গত সোমবার (১৫ এপ্রিল) ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঈশ^রদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, ‘বর্তমানে ঈশ^রদীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। তীব্র তাপের কারণে সূর্য্যরে আলো তির্যকভাবে শরীরে অনুভূত হচ্ছে। এছাড়া বর্তমানে আকাশে মেঘের উপস্থিতি খুবই কম এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ঈশ^রদীর প্রকৃতিতে তীব্র তাপ অনুভূত হচ্ছে।’ তিনি আরও জানান, ‘৪০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা ঈশ^রদীর এ বছরের উল্লেখযোগ্য তাপমাত্রা। এখন পর্যন্ত এটি বছরের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে। গত বছর ১৭ এপ্রিল ঈশ^রদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।’ মঈশ^রদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এপ্রিল মাসের শুরু থেকেই তাপমাত্রা হালকা, মাঝারি ও তীব্র হচ্ছে। প্রতিদিনই ঈশ^রদীর তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে তীব্র গরম উপেক্ষা করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষেরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তীব্র গরমের কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষগুলো রুটি রুজির তাগিদে প্রকৃতির এরূপ বৈরিতার সাথে কাজ করলেও সাধারণ মানুষেরা খুব একটা বাড়ি থেকে বের হচ্ছে না। আগুনের তাপ যেন আগুনের হালকার মতো অনুভূত হচ্ছে। রোদের মধ্যে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এপ্রিল মাস জুড়েই গরমের তীব্রতা রয়েছে। তবে এপ্রিলের ১২ তারিখ থেকে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করছে ও তা ক্রমান্বয়ে বাড়ছে। গত ১২ এপ্রিল ঈশ^রদীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ১৩ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি, ১৪ এপ্রিল ৩৯ ডিগ্রি, ১৫ এপ্রিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি, ১৬ এপ্রিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি এবং গতকাল বুধবার ১৭ এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা তীব্র তাপপ্রবাহ হিসাবে বিবেচনা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
