এফএনএস স্পোর্টস: বিপিএল শুরুর আগে থেকেই আলোচনায় ছিলো আগের আসরগুলোর বিতর্কিত আম্পায়ারিং। সেই বিতর্ক আবার উস্কে দিলো বিপিএলের নবম আসরের তৃতীয় ম্যাচেই। বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটরস আর খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রান তুলেছে খুলনা। ১১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ঢাকার ইনিংসের ৬ষ্ঠ ওভারেই শুরু বিতর্কের। নাসুম আহমেদের করা ওই ওভারের তৃতীয় বলে ডমিনেটরস ব্যাটসম্যান সৌম্য সরকারকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার মোর্শেদ আলি খান। তবে পায়ে লাগার আগে সৌম্যের গ্লাভসে লেগেছিলো সেই বল। সেজন্য সঙ্গে সঙ্গে রিভিউ নেন সৌম্য। তবে রিভিউ নেওয়ার পরও সৌম্যকে আউট দিলেই শুরু হয় বিতর্ক। সৌম্য বিরক্তি প্রকাশ করেছিলেন মাঠের মধ্যেই। নাটকের বাকি ছিলো আরও একটু। কিছুক্ষণ পর সৌম্যকে নট আউট দেন আম্পায়ার। এবার সেটি নিয়ে আপত্তি জানা খুলনার অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটিও হয় তার। তবে শেষ পর্যন্ত নট-আউটের সিদ্ধান্তই বহাল রাখেন আম্পায়ার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
