ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সরকারি এডওয়ার্ড কলেজে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মচারি, বাংলাদেশ ছাত্রলীগ কলেজ ইউনিটের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের (বিএনসিসি, রোভার স্কাউট, যুব রেড ক্রিসেন্ট, বাঁধন) সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সভাপতি জোবায়ের বিশ^াস অন্তু, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সাদাত মো. খায়েরুল বাশার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মজিদ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বেলাল হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রওশন আখতার বানু, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ও সভাপতি প্রফেসর মোঃ আব্দুল আউয়াল বক্তব্য দেন। বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে কীভাবে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে সে বিষয়ে আলোকপাত করেন। আলোচনাসভা শেষে শহীদদের উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
