এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি স্কুলের প্রথম শ্রেণির ক্লাস চলাকালীন এক ছয় বছর বয়সী ছাত্র একজন শিক্ষককে গুলি করে আহত করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রিচনেক এলিমেন্টারি স্কুলে স্কুলে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, গুলিতে কোনো ছাত্র আহত হয়নি। তবে ৩০ বছর বয়সী নারী শিক্ষক গুলির আঘাতে গুরুতর আহত ওই শিক্ষক। এমনকি তার জীবন সংশয়ের মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নেয়া হয়েছে। তবে দুর্ঘটনাবশত এই গুলিচালনার ঘটনা ঘটেনি বলেই মত পুলিশের। পরিকল্পনা করেই এই গুলি চালান হয়েছে বলে দাবি পুলিশের। এবিষয়ে স্থানীয় পুলিশ প্রধান স্টিভ ড্রিও বলেছেন, ৬ বছরের এক ছাত্র গুলি চালিয়েছে ক্লাসে। সে এখন পুলিশি হেফাজতে রয়েছে। দুর্ঘটনার জেরে এই গুলি চলেনি। স্কুলের সুপারিন্টেন্ডেন্ট জর্জ পার্কার বলেছেন, আমি স্তম্ভিত এবং খুবই দুঃখিত। শিক্ষকদের অক্ষমতার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, বাচ্চাদের হাতে কী ভাবে অস্ত্র আসে তা নিয়ে ভেবে দেখার সময় এসেছে। আমার কমিউনিটিকে এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। নিশ্চিত করতে হবে যাতে বাচ্চদের হাতে কোনো ভাবেই বন্দুক না যায়। উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুলির ঘটনায় প্রায় ৪৪ হাজার জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে অন্যতম হল টেক্সাসের উভালদেতে একটি স্কুলের মধ্যে গুলি চালিয়েছিল ১৮ বছরের এক বন্দুকধারী। সেই ঘটনায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষকের মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক সময়ে সারা যুক্তরাষ্ট্র জুড়েই এ রকম ঘটনা ঘটেছে। তা নিয়ে সমালোচনা হয়েছেও প্রবল। খোদ মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন এবং দেশটিতে বন্দুক রাখার আইনে বদল আনার ইঙ্গিতও দিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
